জগন্নাথপুরে ডাকাতির মামলার দুই আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে ডাকাতি মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামে থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেয়। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের হেকিম মুন্সির পুত্র আবদুল হামিদ ও আবীর মিয়া। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃরা ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী । গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।