জগন্নাথপুরে ডাকাতির মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ ডাকাতির মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের স্থানীয় হাওর থেকে ডাকাতির মামলার পলাতক আসামী ওই ইউনিয়নের চিলাউড়া পঞ্জি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মনির মিয়াকে গ্রেফতার করে।   
জগন্নাথপুর থানা   ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, প্রায় দুই বছর ধরে একটি ডাকাতি মামলার পলাতক আসামী ছিল মনির। পুলিশ ছদ্মবেশে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে।