দিরাই প্রতিনিধি
দিরাইয়ে গীতিকবি নজরুল ইসলাম রানা’র জন্ম বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপি সাহিত্য উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় দিরাই পৌর সদরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কবি সাহিত্যিক সরদার শাহরিয়ার হাসান রানা’র সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক হান্নান অর-রশীদের
পরিচালনায় কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সরদার শাহরিয়ার হাসানকে সভাপতি ও হান্নান অর-রশীদকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট সাহিত্য উৎসব পরিচালনা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হান্নান অর-রশিদ জানান, কবি’র জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আগামী ৫-৬ জানুয়ারি শুক্র ও শনিবার দুইদিন ব্যাপি সাহিত্য উৎসব আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের খ্যাতিমান লেখক, সাহিত্যিক, শিল্পীসহ স্বনামধন্য লোকের উপস্থিতির মাধ্যমে এবারও সাহিত্য উৎসবটি হাওরবাসীর প্রাণে’র অনুষ্ঠানে পরিণত হবে।
- জগন্নাথপুরে ডাকাতির মামলার আসামী গ্রেফতার
- ‘আমরা জামালগঞ্জবাসী’র কমিটি গঠন-সভাপতি শীলা রায়-সম্পাদক নূরুল হক আফিন্দি


