জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের পৃৃথক অভিযানে ডাকাত, সাজাপ্রাপ্ত ও জুয়াড়িরসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের জসিম উদ্দিন একই ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের বদরুল হোসেন, আকল মিয়া, বাগময়না গ্রামের জুলহাস মিয়া, লিটন মিয়া, সায়েদ আহমদ, অনন্তপুর গ্রামের জুনু মিয়া, লেবু মিয়া, ইসলামপুর গ্রামের জাহিদুর রহমান, আব্দুল আহাদ, নারিকেলতলা গ্রামের ইসলাম উদ্দিন ও নিরঞ্জন সরকার।
থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ও সঙ্গীর থানার উপ পরির্দশক (এসআই) লুৎফুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে অস্ত্র মামলার ওয়ারেন্টের আসামী জয়নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ডাকাত জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপর দিকে ওই রাতে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) অনুজ দাসের নেৃত্বে থানার একদল পুলিশ জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করা হয়।
এছাড়াও থানার উপ পরিদর্শক (এসআই) আফসার আহমদের নেতৃত্বে পুলিশের আরেকটি পৃথক অভিযানে রানীগঞ্জের বাগময়না গ্রাম থেকে বিদ্যুৎ সংক্রান্ত একটি মামলার দুই বছরের দ-প্রাপ্ত পলাতক আসামী সায়েদ আহমদকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।


