তাহিরপুরে পরিবেশবান্ধব বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন

তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার দক্ষিণ গুটিলা গ্রামে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা মো. হোসেন আলীর বাড়িতে নির্মিত প্লান্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ব্যবস্থাপনা ও অর্থায়নে এই প্লান্ট নির্মাণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আশা’র বিভাগীয় প্রধান ইসকান্দার মীর্জা, জেলা প্রধান পূর্ণেন্দু গোস্বামী, আরএম হরেন্দ্র চন্দ্র পাল, ব্রাঞ্চ ম্যানেজার মো. বশির উদ্দিন প্রমুখ।
প্লান্টে উৎপাদিত গ্যাস দিয়ে রান্নাবান্নাসহ টানা ৯ ঘণ্টা গৃহস্থালি কাজে ব্যবহার করা যাবে। প্লান্ট নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার টাকা। বায়োগ্যাস প্লান্ট থেকে উচ্ছিষ্ট স্লারি থেকে জৈব ও কেঁচো সার তৈরি হবে, যা জমিতে ব্যবহার করা যাবে। বাদাঘাট এলাকায় আগামী দুই বছরের মধ্যে পরিবেশ বান্ধব এ জাতীয় আরো ৬০টি বায়োগ্যাস প্লান্ট বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে আশা।
প্রেস বিজ্ঞপ্তি