জগন্নাথপুরে ডিজিটাল সেন্টারের ইফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদের সচিবদের সমন্বয়ে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সাংবাদিক গোবিন্দ দে, জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক
সভাপতি রানীগঞ্জ ইউনিয়নের সচিব মোহাম্মদ আব্দুল গফুর, আশারকান্দি ইউনিয়নের সচিব তোফাজ্জল হোসেন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের সচিব বিপ্লব রায়, কলকলিয়া ইউনিয়নের সচিব সামছুল আলম, পাটলী ইউনিয়নের সচিব হেমন্ত বিশ্বাস, মীরপুর ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সচিব সুধন চন্দ্র সরকার, কলকলিয়া ইউনিয়নের উদ্যোক্তা হাসানুজ্জামান, পাটলী ইউনিয়নের উদ্যোক্তা রুমেন আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উদ্যোক্তা নিজামুল হক, রানীগঞ্জ ইউনিয়নের উদ্যোক্তা সিন্ধুমনি সরকার, পাইলগাঁও ইউনিয়নের উদ্যোক্তা বেলাল আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উদ্যোক্তা সৈয়দ মোস্তাক আহমদ প্রমুখ।