জামালগঞ্জে দি মুসলিম এইড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাচনা বাজার মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দি মুসলিম এইড ফাউন্ডেশনের সভাপতি মো. বায়জিদ বিন ওয়াহিদ। সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মহনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সভাপতি ও জামালগঞ্জ উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের জামালগঞ্জ উপজেলার সভাপতি মাও. আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. আলী আকবর, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আক্কাস মুরাদ, জমিয়তের সাধারণ সম্পাদক কাজী রশিদ আহম্মদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোকন আহমদ, আলমগীর হোসেন, কাবিল আহমেদ রুবেল, আল আরাফাত রুবেল, আরিফ আলম লিমন, মাহাবুর রহমান, রিয়েল, জলিল, আলাউদ্দিন, খাদিমুল, প্রমুখ। ইফতার পূর্ববতী সময়ে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


