জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাইলট প্রকল্পের আওতায় তিনটি মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জগন্নাথপুর বাজারের শাহজালাল ফার্মেসি, উদয় ফার্মেসি, শাহাপরান ফার্মেসি কে মডেল ফার্মেসি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জগন্নাথপুর বাজারের তুলি ফার্মেসী, সাগর ফার্মেসী ও যমুনা ফার্মেসি থেকে অবৈধ ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার কেমিস্ট এন্ড ড্রাগষ্ট সমিতির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চু, সহ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক পিষুষ কান্তি দাশ,সাবেক সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ, কোষাধ্যক্ষ মনতোষ বাড়ৈ প্রমুখ।


