জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শীলা কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আল-জাজিরায় প্রচারিত ষড়যন্ত্রমূলক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে অপসারণে হাইকোর্টে দায়েরকৃত রিটের সফলতায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার’র পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের রুহান, দুলন আহমদ প্রমুখ।
- জগন্নাথপুরে তিনটি মডেল ফার্মেসির উদ্বোধন
- ঢাকা-সিলেট ছয় লেন রাস্তার দরপত্র প্রক্রিয়া চলছে: পরিকল্পনামন্ত্রী


