জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর অফিস
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে বশির ও আফাজ উদ্দিন প্যানেল নিরঙ্কুশ  বিজয়ী হয়েছে। বিজয়ীরা হলেন সভাপতি বশির আহমদ, সহ-সভাপতি বশির মিয়া, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  (গয়াছ ও ফজল)  প্যানেলের নজমুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসির আলী, অর্থ সম্পাদক পদে শাহাজাহান মিয়া ও জুয়েল মিয়া সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত রাখা হয়। দপ্তর সম্পাদক নির্বাচিত হন আবু মিয়া, কার্যকরি পরিষদ সদস্য আবুল কাশেম আকমল ও রনি মিয়া।  
প্রধান নির্বাচন কমিশনার দিলনুর আহমদ দিলু, নির্বাচন কমিশনার শহীদ সরওয়ার চৌধুরী ও এমদাদুল হুদা ফলাফল নিশ্চিত করে বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।