দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন ছাত্রলীগ’র ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির সদস্যরা হলেন সভাপতি মো. রোকন উদ্দিন শিমুল ও সাধারণ সম্পাদক কিংসন তালুকদার পাপন, সিনিয়র সহ সভাপতি সেবুল তালুকদার, সহ সভাপতি সুয়েব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইজহারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহম্মদ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার জানান, জয়কলস ইউনিয়নে শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।

