নিসচা’র ২৪ বছর পূর্তিতে জামালগঞ্জে আনন্দ র‌্যালি

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৪ বছর পূর্তিতে কেক কাটা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কেক কেটে দিবসটির শুভ সূচনা করেন নিরাপদ সড়ক চাই জামালগঞ্জ শাখার আহ্বায়ক শ্রীকান্ত তালুকদার। উদ্বোধন শেষে আনন্দ র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন, নিসচা’র আহ্বায়ক শ্রীকান্ত তালুকদার। সদস্য সচিব ওয়ালী উল্লাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করীম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, নিসচা’র যুগ্ম আহ্বায়ক শেখ আয়েশা বেগম, অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।