জগন্নাথপুর অফিস
সরকারী অনুমতি না নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সমিল (করাত কল) ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুইটি সমিল সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে পৌরশহরে সিএ মার্কেটে বাহাউদ্দিনের মালিকানাধীন সমিল ও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে কাজল মিয়ার মালিকানাধীন সমিল সিলগালা করে। এ দু’টি করাত কল দীর্ঘ দিন যাবত সরকারী অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায়, এস,আই অনির্বান বিশ্বাস প্রমুখ।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পাল জানান, সরকারী অনুমতি না নিয়ে অবৈধভাবে সমিল (করাত কল) ব্যবসা পরিচালনা করে আসছিল। তাই আমরা দুইটি মিল সিলগালা করেছি।


