জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় একটি পেট্রোলের দোকান, বিএসটিআইর অনুমোদন ছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন-পরিবেশনের দায়ে দুটি বেকারী (ঢাকা বেকারী ও আলাহর দান) এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের নিকট থেকে সর্বমোট ৫৫ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় রানীগঞ্জ রোডের রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পৌর এলাকায় এধরনের আরো অভিযান চলবে। তিনি শীঘ্রই টিএনটিরোডসহ জগন্নাথপুর বাজারের ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভাকে নিয়ে অভিযান চালাবেন বলে জানান।


