জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পত্তি হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় কেশবপুর বাজারে জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের মধ্যস্থতায় বিরোধের নিস্পত্তি ঘটে।
এ উপলক্ষে প্রবীণ ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসি বশর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া, প্যানেল মেয়র শফিকুল স্থানীয় ওযার্ড কাউন্সিলর তাজিবুর রহমান, পৌরকাউন্সিলর দিলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ মুরব্বি হাজী আলা মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত গত দুই তিন মাস ধরে কেশবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া ও কালা আছকির আলীর পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলছিল।
- সদর উপজেলায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ছাতকের সদর ইউনিয়নে মাটি ভরাট কাজের অনিয়মের তদন্ত সম্পন্ন


