সদর উপজেলার ওয়েজখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি প্রতিষ্ঠানে ও উকিল পাড়ায় ১ টি প্রতিষ্ঠানে ৬, ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রিয়াজ রেস্টুরেন্টকে ১ হাজার, মায়ের দোয়া রেস্টুরেন্টকে ১ হাজার, মেয়াদ মূল্যহীন পণ্য রাখার জন্য জাহাঙ্গীর স্টোরকে ১ হাজার, মেয়াদ মূল্যহীন ঔষধ রাখার জন্য ঢাকা হোমিও হলকে ১ হাজার পাঁচশত,
মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ফজলু স্টোরকে ১ হাজার, প্রকৃত ওজন অপেক্ষা অতিরিক্ত ওজন প্রদর্শনকারী বাটখারা ব্যবহার করায় জমির আলীর মাছের দেকানকে তিনশত, আফজালের মাছের দোকানকে তিনশত ও দোলালের মাছের দোকানকে দুইশত টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন সদর থানার উপ-পরিদর্শক সাগর ও পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


