ছাতকে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ছাতক উপজেলার জাউয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে   ১৬ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য  ইসলাম রেস্টুরেন্টকে ৫ হাজার আটশত, মেয়াদউত্তীর্ণ পণ্য রাখা প্যাকেটজাত পণ্যে এমআরপি না থাকা ও মূল্য তালিকা না থাকায় মধুবনকে ৭ হাজার, ওজনে কারচুপি করায় তাহমীদ মিষ্টি ঘরকে ১ হাজার পাঁচশত ও   
 খান রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা ও ছাতক থানাধীন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সমীরণ ও পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি