শোক দিবস পালন উপলক্ষে জেলা মৎস্যজীবী লীগের প্রস্তুতিসভা

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা মৎস্যজীবী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাছন নগরে সংগঠনের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাসগুপ্ত বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি সিদ্ধার্থ দাস, যতীন্দ্র মোহন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলী আহসান আহমদ তপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক জয়ন্ত তালুকদার, আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, হেলাল আহমদ হেলাল, প্রদীপ সরকার, খোকন কুমার রায়, আব্দুল বাতেন। প্রেস বিজ্ঞপ্তি)