জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুই পক্ষের সংর্ঘষে ৮ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  
এলাকবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে উমা বিশ্বাস ও অধির বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদের মধ্যে বাবুল বিশ্বাস (২৮), অধির বিশ্বাস (৫৮), গোপাল বিশ্বাস (৪৫), তাপস বিশ্বাস      
 (১৯), হরলাল বিশ্বাস (৬৫), সুহাসিনী বিশ্বাস (৩৫), উমা চরণ বিশ্বাস (৪৫), শ্রীকান্ত বিশ্বাস (৩০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের খবর আমরা পাইনি। খোঁজ নিয়ে দেখব।