বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ ১১ এপ্রিল

স্টাফ রিপোর্টার
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ জেলা পর্যায়ে বাছাই কার্যক্রম আগামী ১১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মোট ১৭টি ডিসিপ্লিনে খেলোয়াড় বাছাই করা হবে। অনূর্ধ্ব-১২ থেকে ১৪ বছর বয়সের ছেলে-মেয়েরা ক্রিকেট, ফুটবল, হকি, আর্চ্যারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, জুডো, শুটিং, টেবিল টেনিস, কারাতে, তায়কোয়ানদো, উশু ও ভলিবল এবং অনূর্ধ্ব-৮ থেকে ১২ বছর বয়সের ছেলে-মেয়েরা বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অংশ নিতে পারবে।
বাছাইকৃতদের প্রথমে এক মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ৪ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আগামী ৩ বছরে সর্বমোট ৩৬০০ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হবে। এদের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ৬ থেকে ৮ বছর মেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দে   ওয়া হবে।
বাছাই পরীক্ষার সময় ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পিইসি সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।