নতুন পুলিশ সুপার বরকতুল্লাহ খান- জঙ্গী ও মাদকের স্থান সুনামগঞ্জে হবে না

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের নুতন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেছেন, ‘শান্তির জনপদ হিসাবে পরিচিত সুনামগঞ্জে জঙ্গী ও মাদকের স্থান হবে না। এক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্সের লক্ষ্যে কাজ করবে। শিল্প-সংস্কৃতি ও শান্তির জেলায় কাউকে অশাস্তি সৃষ্টি করতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন,‘জল জ্যোৎ¯œা ও আবেগপ্রবণ মানুষের এলাকা সুনামগঞ্জের বোরো ফসল ডুবির ঘটনায় আমিও খুব মর্মাহত। ইতোমধ্যে অধিকাংশ হাওরের ফসল তলিয়ে গেছে। কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। সুনামগঞ্জের সকল হাট বাজারের চাল-ডাল, আটা-ময়দাসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কঠোরভাবে মনিটরিং করা হবে। কাউকেই কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায়ের সুযোগ দেয়া হবে না।’                                           
তিনি আরো বলেন, ‘পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকা প্রয়োজন। একে অন্যের সহযোগী হিসাবে কাজ করতে চাই। সাংবাদিকদের সহায়তায় সুন্দর সমাজ গঠনে কাজ করব। শহরের নিরাপত্তা জোরদার করতে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’  
পুলিশ সুপার পদে সুনামগঞ্জে যোগদানের প্রথম দিন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পুর্ব) সঞ্জয় সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানন দেবনাথ, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্য মো. শহীদুল্লাহ, সুনামগঞ্জ ট্রাফিকের ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম প্রমুখ।