জগন্নাথপুরে নববধূ ধর্ষণ মামলায় গ্রেফতার ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ঘোষগাঁও গ্রামে নববধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ আরো ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ মামলার আসামী আদম উল্লার ছেলে আমীর উদ্দিনকে পুলিশ বুধবার রাতে নলজুর নদী এলাকা থেকে গ্রেফতার করেছে। এর পূর্বে এই মামলার অপর আসামী আবদুস  
 শহিদ ও মাসুম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গৃহবধু ধর্ষণ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।