জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর নার্সারী স্কুলের উদ্যোগে মঙ্গলবার নবীন বরণ ও অভিভাবক সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ বিনয় কুমার সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী শীলের পরিচালনায় অভিভাবক সভাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ প্রণব বণিক, জগন্নাথপুর প্র্সেক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, অভিভাবক সদস্য আব্দুল জব্বার।
এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষিকা নার্গিস হোসেন, অভিভাবক মাহবুবুর রহমান, আজহারুল হক শিশু, সুলতানা জাহান মিলি, আজহারুল হক শিশু প্রমুখ।


