জগন্নাথপুরে নৌকার পক্ষে মিছবাহ উদ্দিন ও কামরানের প্রচারণা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি ও পাটলি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতিকের সমর্থনে বুধবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ সিলেট সিটির সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
বিকেলে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ আবু ঈমানীর নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাদ কাবেরী।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইলের পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহ আবু ঈমানী অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,ছাত্রলীগ নেতা আমির খান সাব্বির।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা কদ্দুছ কামালী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগ সদস্য নরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, উপজেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ মাছুম আহমদ,উপজেলা যুবলীগ সহ-সভাপতি হামিদুর  রহমান চৌধুরী বাচ্ছু, এনামুল হক, গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের রুহান, ইব্রাহিম আলী,ফারুক কামাল, আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া,রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও দাওরাই বাজারে নৌকার পক্ষে গনসংযোগ করে পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের নৌকা প্রতীকের সমর্থনে সৈয়দপুর বাজারে জনসভা করেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক শেফুল আমীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মনাফ, সিলেট মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আব্দুল হাসিব প্রমুখ।
পাটলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়ার নৌকা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সভা রসুলগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটির সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মনাফ, সিলেট সিটি কপোরেশনের কাউন্সিলর মহানগর আওয়ামী লীগ শিক্ষা ও পাঠচক্র সম্পাাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,  উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক শেরিন, পৌর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আবাব মিয়া প্রমুখ।