জগন্নাথপুরে পাঁচ প্রার্থীকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুরের সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত পাল রবিবার বিকেলে ওই ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।  
অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালী ৫ হাজার টাকা, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোচ্ছাবির আহমদ ২ হাজার টাকা, ইউপি সদস্য প্রার্থী জুয়েল মিয়া ২ হাজার, আবদুস শহীদ, ও সামছুদ্দিন কামালীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় । এছাড়া আবদুস সালাম নামের একজন ব্যবসায়ীকে তার দোকানে পোস্টার লাগানোর অভিযোগ ১ হাজার টাকা ও ভূক্তা আইনে সাজ্জাদ মিয়ার রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।