জগন্নাথপুরে পিঠা উৎসব

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরে লেডিস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাধারমণ মিলনায়তনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সহধর্মিনী, জেলা লেডিস ক্লাবের সভাপতি অ্যাড. নাহিদ আফরোজ সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সহধর্মিনী মাহফুজ আয়শা’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, লেডিস ক্লাবের শাহারা ইসলাম, শারমিন রুবাইয়া প্রজ্ঞা, সালমা জাহান,
পিঠা উৎসব উপলক্ষ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্সের রাধারমণ মিলনায়তন গ্রামীণ চিত্রায়নে সাজানো হয় বাহারি সাজে। লেডিস ক্লাবের সদস্যরা গ্রামীণ বাহারি নামে একটি স্টলে ৩৪ আইটেমের পিঠা তৈরি পরিবেশন করেন।