জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের মিছিল প- হয়েছে। রবিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় সিএ মার্কেট থেকে বের হয়ে উপজেলা খাদ্য গুদামের সামনে আসা মাত্র পুলিশ মিছিল করে বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে পৌর পয়েন্টে যাওয়ার সময় পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে মিছিল করতে দেয়নি।’
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আইন শৃংখলা বজায় রাখতে পুলিশ মিছিল করতে দেয়নি।


