স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদের বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল রবিবার জেলা প্রশাসকের কাছে জামালগঞ্জের ৪৪ জন মুক্তিযোদ্ধা লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. লায়েছ মিয়া কখনও মুক্তিযুদ্ধ করেন নি’ এমনকি ভারত বা বাংলাদেশে কোনরূপ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নি। কিন্তু মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ অমুক্তিযোদ্ধা মো. লায়েছ মিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়নপত্র দিয়েছে। অভিযোগ মিথ্যা দাবি মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ বলেন,‘ লায়েছ মিয়া তাহিরপুরের টেকেরঘাটে চানবাড়ি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করেছে; তবে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার যুদ্ধে সরাসরি অংশ্রগহণ করতে পারেনি। এমএজি ওসমানী সাহেব পিটি স্কুলে আমাদের সাথে তাকেও মুক্তিযোদ্ধা হিসেবে সনদপত্র দিয়েছেন। আমি এইটুকু জানি, তাই সুপারিশ করেছি। তাছাড়াও জামালগঞ্জের ইউসুফ আল আজাদ, আব্দুর রাজ্জাক, আসাদ উল্লাহ সরকার ও বাদাঘাটের মুজাহিদ ইসলাম তাকে সুপারিশ দিয়েছেন। ’
এ ব্যাপারে কথা বলতে চাইলে জামালগঞ্জের ইউসুফ আল আজাদ, আব্দুর রাজ্জাক, ও বাদাঘাটের মুজাহিদ ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে জামালগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার বলেন,‘ আমি তাকে কোন ধরনের সুপারিশ বা প্রত্যয়নপত্র দেইনি। সে আমার দস্তখত জাল করে প্রত্যয়নপত্র তৈরি করেছে। এই ঘটনায় আমি থানায় জিডি করেছি। তাছাড়া ৫০ জন মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’
- জগন্নাথপুরে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের মিছিল পণ্ড
- দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জলমহাল লুটের অভিযোগ


