জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ পৃথম অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যক্তি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বালিকান্দি গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র বাবুল মিয়া (৪৪) ও পাটলী ইউনিয়নের মকরমপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র সামত আলী (২৮)। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টহলরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় অফির্সাস চয়েস মদসহ বাবুল মিয়াকে গ্রেফতার করেছে। অপর দিকে একই রাতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মকরমপুর গ্রাম থেকে সামত আলী কে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


