জগন্নাথপুরে পোনামাছ ধরায় অর্থদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোনা মাছ ধরার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে সময় প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ হয়।
শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আফারাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পৌরসভার হবিবনগর এলাকার মৎস্য আড়াৎ এলাকায় বিভিন্ন প্রজাতির পোনামাছ শিকারের জন্য উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর রউফের ছেলে রোকন মিয়া কে দুই হাজার টাকা এবং ভুরাখালি গ্রামের আব্দুল মালিকের ছেলে মাকসুদ মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হবিবনগরের নিকটবর্তী নলজুর নদী থেকে পোনা মাছ ধ্বংসকারী প্রায় ৭০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রায় এক লাখ টাকা মূল্যের জালগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানসহ জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসির আরাফাত জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযোন অব্যাহত থাকবে।