জগন্নাথপুরে প্রবাসিকে সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর সৌরভ যুব সংঘের উদ্যোগে সৌরব যুব সংঘ যুক্তরাজ্যে শাখার কোষাধ্যক্ষ ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।         বৃহস্পতিবার বিকেল ৪টায় কেশবপুর বাজারস্থ সৌরভ যুব সংঘের কার্যালয়ে সংঘের সভাপতি সানুর আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,  সৌরভ যুব সংঘ যুক্তরাজ্যে শাখার কোষাধ্যক্ষ ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন। এছাড়াও বক্তব্য রাখেন কেশবপুর যুব সংঘের যুগ্ম সম্পাদক আবু হেনা রনি, সদস্য জুলফিকার আলী মনি, আফরোজ আলী, সাফি আহমদ প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।  
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সৌরভ যুব সংঘ যুক্তরাজ্যে শাখার কোষাধ্যক্ষ ও উপজেলা উন্নয়ন সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন বলেন, ‘জীবিকার টানে প্রবাসে বসবাস করলেও এলাকায় মন পড়ে থাকে।’