জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর কাচিবিলেরপাড়ের বাসিন্দা জনৈক দুবাই প্রবাসীর স্ত্রীকে গত ২৮ মার্চ বিকেলে হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে সুরজাদ মিয়া (৩৫) ও একই গ্রামের জাবেদ ও শামসুল জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে ভিডিও
ইন্টারনেটে ছেড়ে দেয়। এসব অভিযোগ এনে ধর্ষিতা বাদী হয়ে ৩ এপ্রিল জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিত জগন্নাথপুর থানার এস.আই কবির মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুরজাদ মিয়া (৩৫) কে আটক করেন।
জগন্নাথপুর থানার এস.আই কবির মিয়া জানান, ধর্ষণের মহিলার অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল হোতা সুরজাদ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছি। অপরাপর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


