জগন্নাথপুরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শেষে মঙ্গলবার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শংকর রায়। পরে ৬০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রসঙ্গত, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুবাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওয়াতায়  ১ জানুয়ারী থেকে একমাসব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছিল।