জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটর যান অধ্যাদশ আইনে ৩ জন মোটর সাইকেল আরোহীর নিকট থেকে ৪ হাজার টাকা জারিমানা আদায় করা হয়।
যাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন পৌরশহরের ইকড়ছই এলাকার শাফিউল হাসান সোহাগ এক হাজার ৫ শত টাকা, পাটলি ইউনিয়নের সামাট গ্রামের সুমন মিয়া ১ হাজার ৫শত টাকা ও পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের অন্তর হোসেন কে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাদের নিকট ড্রাইভিং লাইন্সেস না থাকায়  এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ।
তিনি জানান, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মোটর যান আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে।