জগন্নাথপুর অফিস
বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারের বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্বে করে ইউনিয়ন আওয়ামী লীগ
নেতা ও ব্যবসায়ী হাজী সুন্দর আলী।
এতে বক্তব্যে রাখেন ব্যবসায়ী হাজী ফজলুল হক, হাজী মকবুল হোসেন, হাজী মজলুল হক, এম সামসুল ইসলাম, রানীগঞ্জ মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব কাজী নজরুল ইসলাম নিজামী, নুরুজ্জামান নুর, কাওছার মিয়া, এম মোতাহীর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘ বিদ্যুতের প্রি-পেইড মিটার জনসাধারণের কোন সুফল আসবে না। এতে আরো বেশি ঝামেলায় পড়তে হবে। বাড়বে দুর্ভোগ। হঠাৎ করে অতি উৎসাহী হয়ে স্থানীয় বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের ঘাড়ে বাড়তি যন্ত্রণা চাপাতে চেষ্টা চালিয়েছেন। গ্রাহকদের মতামত না নিয়ে জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগানো হচ্ছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি।’ অবিলম্বে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা। অন্যথায় আন্দোলন নামবেন বলে জানান গ্রাহকরা।
- ছাতকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ বিষয়ক সেমিনার
- ওবায়দুল কাদেরের অসুস্থ মা’য়ের পাশে কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দ


