জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সালিম মিয়া (৩০)। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের আবদুস সোবহানের পুত্র।
এলাকাবাসী জানান, উপজেলার আলখানাপাড়স্থ নলুয়া হাওরে প্রতিদিনের মতো অন্যান্য শ্রমিকের সঙ্গে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি পানিতে পড়ে ডুবে যান। ওই সময় অপর শ্রমিকরা তাকে পানি থেকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. জামিল আহমদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।


