শাল্লায় বজ্রপাতে নিহত ১

শাল্লা প্রতিনিধি
শাল্লায় বজ্রপাতে সুজিত চন্দ্র দাস (৩০) নামে একজন নিহত হয়েছেন। সে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের বড় আটগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য সুধির চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, সকালে সুজিত চন্দ্র দাস আরো দুই  
জনের সাথে আটগাঁও গ্রামের পূর্ব দিঘার হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে সে মাছ ধরার নৌকা থেকে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সুজিতের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়। পরে শাল্লা উপজেলা হাসপাতালে সুজিত চন্দ্র দাসকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।