জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও পুরাতন জামে মসজিদ পুনঃনির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের আগে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট খাইরুল কবির রুমেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, নৌশাদ মসরু, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ইমদাদুল হক বাবুল, গ্রামের ইমাম ও খতিব, রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাঃ মুতিউর রহমান সহ গ্রামের প্রবীণ মুরব্বিয়ান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি


