জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে এর উদ্যাগে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংগঠনের সহ সভাপতি এম এ রব এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজকর্মী এম এ নুর, আলতাব আলী, দিলু মিয়া প্রমুখ। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার একশত হতদরিদ্র মানুষের মধ্যে এক হাজার টাকা করে এক লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।