দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলায় বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটির সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
মঙ্গলবার দুপুর ১টায় দিরাই পৌর সদরের জালাল সিটি সেন্টারে দ্বিতীয় তলায় দিরাই রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, গণমাধ্যমকে গণমানুষের কথা বলতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও সমাজের কল্যাণ বয়ে আনে। সত্য প্রকাশে দৃঢ়তার সঙ্গে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও তিনি দিরাই রিপোর্টার্স ইউনিটির অফিস উন্নয়নে ২ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সম্পাদক আক্তার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী প্রমুখ।
মতবিনিময় শেষে নিউজ পোর্টাল কলম শক্তি ডটকম—এর প্রধান সম্পাদক মাসুক আহমদ সরদারের পক্ষ থেকে নুরুল হুদা মুকুটকে সম্মাননা স্মারক প্রদান করেন নিউজ পোর্টালের উপদেষ্টা ফারুক সরদার।
- ‘শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধ থাকলে বিরূপ প্রভাব পড়বে না- শিক্ষামন্ত্রী
- জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ


