জগন্নাথপুর অফিস
‘মেয়েটির বিয়ে ছিল শুক্রবার, চারিদিকে আনন্দ উৎসব চলছে, বরও এসে গেছেন। কিন্তুু হঠাৎ পুলিশ উপস্থিত হয়ে বাল্য বিবাহের অভিযোগে বিয়ে প- করে দেয়। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের মিল্লাদ মিয়ার মেয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সঙ্গে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের আব্দুস ছেমেদ’র পুত্র দুবাই প্রবাসী জিতু মিয়া (৩০) শুক্রবার সন্ধ্যার পর বিয়ের সময় ধার্য্য করা হয়। বিকেলে বরসহযাত্রীরা এসেছিলেন বিয়ে বাড়িতে। ইফতারের পর বিয়ে হবে। বিয়ের কিছুক্ষণ পূর্বে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের অভিযোগে বিয়ে প- করে দেয়।
স্থানীয় ইউপি সদস্য হীরা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, মেয়েটি অপ্রাপ্ত বয়স। তাই পুলিশ এ বিয়ে বন্ধ করে দিয়েছে।


