জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর অফিস
জ্বালানি তেল, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপির নেতাদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোটেক মল্লিক মঈন উদ্দিন সুহেল, আওলাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম. জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাকী বিল্লাহ, কৃষক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানুল হক পাপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম. উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবান মামুনুর রশীদ প্রমুখ।
সমাবেশে বক্তার বলেন, অগণন্ত্রানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান সরকার সরকারি অর্থ লুটপাট করে দেশকে তলাবিহীন করছে। আজ দেশের মানুষ ভালো নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এরমধ্যে নজিরবিহীন বিদুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ।
সমাবেশে বক্তারা দেশদেত্রী বেগম খালেদা জিয়ার নি:শ্বার্ত মুক্তি দাবি এবং তারেক জিয়াসহ বিএনপির সকল নিরপরাধ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।