জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টারের নামে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মঙ্গলবার থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
জানা যায়. উপজেলা বিএনপির সভাপতি পৌরশহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবু হুরায়রা ছাদ নামে ভূয়া ফেসবকু খোলে প্রোফাইলে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির তার ছবি ব্যবহার করে একটি একাউন্ট কে বা কারা চালাচ্ছে।
আবু হুরায়রা ছাদ মাষ্টার জানান, আমি কোনো ফেসবুক আইডি ব্যবহার করে না। কিন্তু কে বা কারা আমার নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করছে।
বিষয়টি আমি জানতে পারে আইডি টি বন্ধ করার জন্য ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী । এ ব্যাপারে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


