জগন্নাথপুরে বিদ্যালয়ের গাছ কেটেছে দূর্বৃত্তরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের ৭টি বিভিন্ন প্রজাতির গাছ  কেটেছে দুর্বৃত্তরা। এব্যাপারে রবিবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, বিদ্যালয়ের সীমানার পুকুরের দক্ষিণপাড়ের ৭টি বিভিন্ন প্রজাতির গাছ      
শনিবার  রাতে দূর্বৃত্তরা কেটে ২ টি গাছ নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুক আহমদ জানান, কে বা কাহারা বিদ্যালয়ে রোপনকৃত ৭টি গাছ কেটেছে। এর মধ্যে ২টি গাছ নিয়ে গেছে তারা। এব্যাপারে থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর-রশিদ চৌধুরী জানান, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।