জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে লেখন মিয়া (৩৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গত বুধবার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত যুবক আলাগদী গ্রামের মৃত মকছদ উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে কদম গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুৎতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান লেখন মিয়া।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত ্যতা নিশ্চিত করে বলেন, জেলা ম ্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মৃত যুবকের মরদেহ দাফন করা হয়েছে।