জগন্নাথপুরে ভবানীপুর স.প্রা. বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর নুরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল হক।