জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক বিষয়ক আইনে মেসার্স শাহজালাল অটো রাইসমিলের   মালিক হাজী জামাল মিয়া কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আরিফুর রহমান এ জরিমানা করেন। এছাড়াও তিনি আগামী ৭ দিনের মধ্যে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদেরকে প্লাস্টিকের বস্তা সরিয়ে নেয়ার নির্দেশ দেন অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।