জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থার নতুন ভবনের নির্মাণ কাজ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার নতুন ভবনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো. আব্দুল্লাহ বিন রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলাক্রীড়া সংস্থার সহ সভাপতি অ্যাড.নানু মিয়া,সিরাজুর রহমান সিরাজ,যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মুমিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজানুল হক রাজা,কার্যনিবার্হী সদস্য আবু জাকের,মুক্তাদির হোসেন,সেজুল আহমেদ, গোলাম সাবেরীন সাবু, প্রদীপ পাল নিতাই, মাসুদ আলম চৌধুরী, ইকবাল হোসেন,জুনেল আহমদ, মো. হোসেন আহমদ রাসেল, সঞ্চিতা চৌধুরী, জুনেদ আহমদ প্রমুখ।