স্টাফ রিপোর্টার
সিলেট ইনার ওয়েল ক্লাব ও ডিসট্রিক্ট ৩২৮ এর যৌথ উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপর ১ টায় সুনামগঞ্জ পৌরসভার আপ্তাবনগরের পাঠান বাড়ি এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিলেট ইনার ওয়েল ক্লাব প্রাক্তন সাধারণ সম্পাদক পাপিয়া ভৌমিক, সংগঠনের এর সভাপতি হুসনে আরা হুমায়ুন, সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন,আই.সি.অফিসার ফরিদা নাসরিন, কবি হুসনে আরা হেনা, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারী অধ্যক্ষ শাহ আবু নাসের, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম মাসুম, ঝন্টু পুরকায়স্থ, সুনামগঞ্জ পৌর কলেজের অফিস সহকারি ফারুক আহমদ, জেলা রোভার লিডার রায়হান উদ্দিন, নাট্যকর্মী আব্দুস সালাম মাহবুব, জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স এর সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।


