জগন্নাথপুরে মদসহ গ্রেফতার ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, সোমবার রাতে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকা থেকে নিরঞ্জন দাস (৫৩) কে ৫ লিটার দেশী মদসহ গ্রেফতার করা হয়। তিনি পৌর এলাকার বাদাউড়া গ্রামের বাসিন্দা। এদিকে ওই রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুচিপট্টি ও একটি টং দোকান থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে।